August 8, 2026, 10:54 am

ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত- ৬

ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত- ৬


ময়মনসিংহের ভালুকায় বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৬জন নিহত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রাথমিকভাবে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার ইমাম পরিবহনের একটি যাত্রিবাহী বাসের নিচে ঢুকে পরে। এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে ১শিশু, ২জন নারী ও ৩জন পুরুষসহ মোট ৬জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com