August 9, 2026, 7:51 am

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ট্রলি ড্রাইভারের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ট্রলি ড্রাইভারের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে  সফিকুল ইসলাম (৩৮) নামের এক ট্রাক্টর ড্রাইভারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার ৯মে সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রান্ধনদিঘি গুচ্ছগ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সফিকুল ওই এলাকার মৃত রমজান আলীর ছেলে। 

স্ত্রী রিতা বেগম এবং সন্তান হৃদয়ের দাবি গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্নহত্যা করেছে। তবে স্থানীয়রা বলছেন সে আত্নহত্যা করা ছেলে না।এলাকাবাসীরা বলেন তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। 

স্থানীয় এবং আত্নীয় স্বজনরা  আরোও জানান, পারিবারিক কলহের কারণে এ ঘটনাটি ঘটতে পারে। বেশ কয়েকদিন থেকেই  তার স্ত্রীর সাথে ঝগড়া চলছিলো। এ ঘটনাটি পরিকল্পিত ঘটনা হতে পারে।  

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, এটি হত্যা না আত্নহত্যা সেটা ময়নাতদন্তের পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com