August 9, 2026, 6:37 am

বিদ্যুতের লাইন মেরামত নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বিদ্যুতের লাইন মেরামত নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎ লাইন নিয়ে রিয়াজ উদ্দিন (৫২) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্রবার সকালে ফুলপুর সদর ইউনিয়নের ডেফুলিয়া বাঁশতলা গ্রামের সাদেকুর রহমানের বাড়ির বিদ্যুৎ লাইন মেরামত করতে গেলে পাশের বাড়ির রিয়াজ উদ্দিনের বাড়ির বিদ্যুৎ লাইন নষ্ট করার অভিযোগ এনে বাধা দেয়। এ নিয়ে সাদেকুর রহমানের লোকজন রিয়াজ উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে ফুলপুর হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ষোষণা করেন। এ ঘটনায় পুলিশ সাদেকুর রহমানসহ তিনজনকে আটক করেছে।

ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ ময়মনসিংহ মর্গে প্রেরণ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com