August 9, 2026, 6:34 am

গুরুদাসপুরে বিশেষ অনুদানের চেক বিতরণ

গুরুদাসপুরে বিশেষ অনুদানের চেক বিতরণ

গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চেক বিতরণে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাড.কোহেলী কুদ্দুস মুক্তি। উপজেলার ৭৪ জন দুস্থ অসহায় ব্যক্তিদের হাতে ৩ লাখ ৭০ হাজার টাকা’র চেক তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা পরিষদ মিলনায়তনে আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাবিন কুদ্দুস শোভন, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলামসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com