April 30, 2026, 6:41 am

শাবরুলে সন্ত্রাসবিরোধী জনতার জাগরণ, প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি

শাবরুলে সন্ত্রাসবিরোধী জনতার জাগরণ, প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি


শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামে দীর্ঘদিনের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে এবার জেগে উঠেছে সাধারণ মানুষ। সাম্প্রতিক ঘটনায় জলিল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গ্রামবাসীর সরাসরি প্রতিরোধে এলাকায় নতুন করে সাহস ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একাধিক সন্ত্রাসী গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল। বিশেষ করে সংখ্যালঘু পরিবারগুলো চাঁদাবাজি ও নির্যাতনের শিকার হয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছিল। তবে সর্বশেষ ঘটনায় শতাধিক গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিরোধে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ মানুষের এই অবস্থান স্পষ্ট বার্তা দিচ্ছে “আর নয় ভয়, এবার প্রতিরোধ।”
এদিকে, শাজাহানপুর থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। এতে এলাকাবাসীর মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও তারা বলছেন, শুধু আংশিক নয় স্থায়ী সমাধান প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com