August 9, 2026, 7:42 am

সাংবাদিক খায়রুজ্জামান কামালকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান

সাংবাদিক খায়রুজ্জামান কামালকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:

ঈশ্বরদীতে ( ৪ অক্টোবর) সোমবার সন্ধ্যায় ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকদের ব্যানারে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের প্রশিক্ষণ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালকে ‘সংবর্ধনা স্মারক’ ও ঈশ্বরদীর জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। সমাবেশে মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মাহাবুবুল হক দুদুর সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, এমদাদুল হক আমান, সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কুয়াশা মাহমুদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার, সাবেক সভাপতি এস এম রাজা, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাব সভাপতি ইমাম হাসান মুক্তি, লালপুর প্রেসক্লাব সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বঙ্গবন্ধু পরিষদের সদস্যসচিব শহীদুল হক শাহীন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, শিক্ষক সমিতির সভাপতি ফজলুল হক, শিক্ষক আব্দুল আওয়াল মতিন। অনুষ্ঠানে পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে কৃষকরা উৎপাদিত ফল ও সবজি দিয়ে সংবর্ধিত সাংবাদিককে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ঈশ্বরদীর কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে খায়রুজ্জামান কামালকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সমকাল প্রতিনিধি সম্পাদক সেলিম সরদার, কালের কন্ঠ প্রতিনিধি শেখ মেহেদী হাসান, আমাদের সময় প্রতিনিধি ওয়াহেদ আলী সিন্টু, বাসস প্রতিনিধি আবুল হাশেম, খালেদ মাহমুদ সুজন, প্রিন্স তুহিন, ইয়াসিন, সালাউদ্দিন আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, নাজমুল ইসলাম রকি, সৌরভ কুমার কৃষ্ণ, জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন। ঈশ্বরদী ও লালপুর সহ স্থানীয় সংবাদপত্রে সম্পাদক এবং সাংবাদিকসহ ৭০ জন সাংবাদিক এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com