August 9, 2026, 8:41 am
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি:
সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে সারাদেশের মত ঈশ্বরদীতেও আয়োজন করা হয় নানান আয়োজন। (১ অক্টােবর) শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক ঈশ্বরদী সভা কক্ষে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা আর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার অনুষ্ঠানের সমন্বয় করেন। সমকাল সুহৃদ সমাবেশ এর সভাপতি আরকে বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমকালের জন্য শুভকামনা জানাতে শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযােদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আব্দুল খালেক, ফজলুর রহমান ফান্টু, সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ কিরন, মাহাবুবুল হক দুদু, এস.এম ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদেৌস কাকলী, ঈশ্বরদী পেৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফছার আলী, কালের কণ্ঠ শুভসংঘের সভাপতি মাসুম পারভেজ কল্লোল, স্বর্ণকলি বিদ্যাসদনের পরিচালক মনিরুল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হােসেন খান আল-আমিন, প্রধান শিক্ষক গোলাম রসুলসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সমকালের জন্য শুভেচ্ছা জানাতে এসেছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শিল্পপতি জালাল উদ্দীন তুহিন, সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলামসহ আরো অনেক শুভাকাঙ্খিগণ প্রমুখ।