August 9, 2026, 7:51 am

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জেল

নওগাঁয় শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালতে জেল

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ পৌরসভাধীন জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে মোঃ আব্দুল্লাহ আল মামুন নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় একজন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে এক মাস কারাদণ্ডাদেশ দেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট মোঃ নাহারুল ইসলাম।

জানা গেছে, নওগাঁ সদর উপজেলার জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বেলা ১১টা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। জেলা এনএসআই এর গোপন সংবাদে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে ২০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুইটি সিম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহারুল ইসলাম বলেন, আব্দুল্লাহ আল মামুন অসৎ উদ্দেশ্যে প্রশ্নফাঁস চক্রের অন্যান্য সদস্য কর্তৃক মোবাইলে এসএমএসের মাধ্যমে সরবরাহকৃত উত্তরপত্র দেখে উত্তর লেখার জন্য পরীক্ষা শুরুর আগে মোবাইলে নিয়ে হলে প্রবেশ করে। পরবর্তীতে আসামির বিরুদ্ধে দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

পরবর্তীতে তার বিরুদ্ধে দণ্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com