August 9, 2026, 7:51 am

নওগাঁয় পরীক্ষায় নকল করায় নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ৭পরীক্ষার্থী বহিষ্কার

নওগাঁয় পরীক্ষায় নকল করায় নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ৭পরীক্ষার্থী বহিষ্কার

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় নার্সিং ইনস্টিটিউটে চলা ডিপ্লোমা দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় নকল করায় রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ৭জন পরীক্ষার্থী বহিষ্কার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান।

আজ ৪ এপ্রিল রোববার নওগাঁ নার্সিং ইনস্টিটিউটে তিনটি ইনস্টিটিউটের পরীক্ষা চলছিল। যেখানে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং তৃতীয় বর্ষের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পরীক্ষার্থীরা অংশ নেন। পরীক্ষার হলে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করছে জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান। এ সময় সাত শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। এরমধ্যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তিনজন এবং ডিপ্লোমা ইন নার্সিং ইনস্টিটিউটের চারজন শিক্ষার্থী। পরীক্ষার হল থেকে তাদের বহিষ্কার করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানকে সতর্ক করা হয়েছে।

নওগাঁ নার্সিং ইনস্টিটিউট ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন বলেন, মোট পরীক্ষার্থী ১৮৫ জন। এরমধ্যে রোববার দুটি ব্যাচে ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এরমধ্যে নার্সিংয়ের ৭৮ জন এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের ২৫ জন। নার্সিংয়ের সাইকেটিস এবং মিডওয়াইফারী শিক্ষার্থীদের আর্ট অ্যান্ড সাইন্স পরীক্ষা হচ্ছিল।

তিনি আরও বলেন, পরীক্ষার হলে যারা দায়িত্বে ছিলেন তাদের অবশ্যই গাফিলতি রয়েছে। যদি গাফিলতি না থাকতো তাহলে তো এমনটা হওয়ার কথা ছিল না। দায়িত্বরত শিক্ষকদের অবশ্যই ব্যর্থতা রয়েছে। তারা আরও ভালো করে ডিউটি করলে এমন ঘটনা ঘটতোনা।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলীম উল্লাহ খান বলেন, প্রতিষ্ঠান প্রধানসহ হলের দায়িত্বরত শিক্ষকদের সতর্ক করা হয়েছে। আগামীতে যদি পুনরায় এ ধরনের কার্যক্রম ধরা পড়ে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com