August 9, 2026, 7:47 am

গোদাগাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

গোদাগাড়ীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

মোঃ রবিউল ইসলাম মিনাল……
রাজশাহীর গোদাগাড়ীতে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত হয়েছে। এই ঘটনায় বাবা আহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের জৈটাবটতা এলাকায় গোদাগাড়ী-আমনুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাড়ে চার বছরের শিশু আনাস গোদাগাড়ী পৌর এলাকার ফাজিলপুর গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার ভোরে ইকবাল হোসেন তার ছেলেকে নিয়ে জমি দেখতে আসে জৈটাবটতলা এলাকায় এ সময় জমি থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলে শিশু আনাস ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় মোটরসাইকেল থেকে হেলে পড়ার সময় বাবা ছেলেকে ধরতে গিয়ে নিজে নিজেই মোটরসাইকেল থেকে পড়ে বাবা ছেলে দুজন আহত হয়।স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে শিশু আনাসকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, গোদাগাড়ী-আমনুরা সড়কে জৈটাবটতলা এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে বাবা-ছেলে আহত হয়। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করে। বাবা চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com