August 9, 2026, 10:36 am

গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন আসামী গ্রেফতার

গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইন সহ ১ জন আসামী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল……
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা অভিযানে গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।

মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান, এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ রুবেল ইসলাম (২৭), পিতা- মোঃ রকিবুর ইসলাম, মাতা- মোসাঃ রুমেলা খাতুন, সাং- বোগদামারী (উপরপাড়া), থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ইং-০৫/০৩/২০২২ তারিখ ২১.০০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন বোগদামারী গ্রামস্থ জনৈক গোলাপ নবী (৪০), পিতা- মৃত আনাব্বর এর আম বাগানের সামনে গোপালপুর হতে বোগদামারী গামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করার উদ্দেশ্যে ক্রেতার জন্য অপেক্ষা করাকালে ধৃত আসামীর হেফাজত হইতে ২০ (বিশ) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ২,০০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com