August 28, 2026, 12:35 pm
মোঃ রবিউল ইসলাম মিনাল, স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ীতে গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক করেছেন রাজশাহী জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ সুপার, রাজশাহী জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে ও এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা- মোঃ শাহাজামাল, সাং-সাইধারা মধ্যপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহীকে ইং-১৪/০২/২০২২ তারিখ ২১.৩০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন মুন্ডমালার দিক হতে মোটরসাইকেল যোগে গোদাগাড়ী থানাধীন ভুষনা ব্রিজ মোড়ে জনৈক মোঃ ইমরান আলীর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাওয়ার প্রাক্কালে ধৃত আসামীর হেফাজত হতে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা (যাহার আনুমানিক মূল্য ৭৫,০০০/- টাকা) ও মাদক বহন কাজে ব্যবহৃত একটি লাল কালো রংয়ের রেজিঃ বিহীন PLATINA 100 cc মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।