August 9, 2026, 8:44 am

রাজশাহীর গোদাগাড়ীতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল
গোদাগাড়ী (রাজশাহী) জেলা প্রতিনিধিঃ

গোদাগাড়ীতে রাজশাহী কর্তৃক ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন সহ ০১ জন আসামী গ্রেফতার ।পুলিশ সুপার, রাজশাহী এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ জনি (২২), পিতা- মৃত শরিফুল ইসলাম ওরফে শরিফ, সাং- উজানপাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ইং-১০/০২/২০২২ তারিখ ১৯.১০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন গ্রাম উজানপাড়া কাঠাল তলা জনৈক ডালটন পিতা- মৃত আমানুল্লাহ, সাং- উজানপাড়া এর আম বাগানের ভিতর মাদকদ্রব্য হেরেইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীর হেফাজত হতে ০৫ (পাঁচ) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ৫০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com