August 9, 2026, 8:44 am

আত্রাইয়ে ইশারা ভাষা দিবস পালিত

আত্রাইয়ে ইশারা ভাষা দিবস পালিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে প্রথমে প্রতিবন্ধীদের মাঝে ৭টি কম্বল ও ২টি হেয়ারিং এইড দেয়া হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম ।

এসময় আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, কৃষি অফিসার কাওছার হোসেন, মৎস্য অফিসার পলাশ চন্দ্র দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রতিবন্ধী অফিসার পি এম কামরুজ্জামান, ফিজিও থেরাপি অফিসার আশাদুজ্জামান, প্রশাসনিক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন, সাংবাদিক তপন কুমার সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com