August 9, 2026, 8:49 am

নওগাঁয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণীর শিক্ষার্থী আটক

নওগাঁয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নবম শ্রেণীর শিক্ষার্থী আটক

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুররে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে বাদশা ইসলাম (১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

আটককৃত স্কুল ছাত্র বাদশা ইসলাম উপজেলার ধাওইল গ্রামের উজ্জ্বল ইসলামের ছেলে ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে ওই স্কুল ছাত্র। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসকেরা।

ভুক্তভোগী ছাত্রীর মা বলেন, ‘সে আমাদের প্রতিবেশী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের সাথে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমার মেয়ে বাড়ি এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখি। মেয়েকে জিজ্ঞেস করলে কোনো কথা না বলেই অজ্ঞান হয়ে যায়।’

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। মামলার পর বুধবার সকালে বাদশা ইসলামকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com