September 19, 2026, 2:26 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আসার সময় নওগাঁর নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নকুল চন্দ্র দাসের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকালে বাড়ি থেকে ভোট কেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
স্হানীয় সূত্রে জানা যায়, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন তিনি। তিনি বৈদ্যুতিক পাখা মার্কা প্রতীকে নির্বাচনে অংশগ্রহন করেছিলেন। সকালে নিজ বাড়ি থেকে ভোটকেন্দ্রে আসার পথে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, নিয়ামতপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য নকুল চন্দ্র দাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাবার পথে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।#