August 9, 2026, 7:33 am

নওগাঁয় কাঙ্ক্ষিত প্রতীক না পেয়ে হামলা : ২ প্রার্থীসহ আটক ৫

নওগাঁয় কাঙ্ক্ষিত প্রতীক না পেয়ে হামলা : ২ প্রার্থীসহ আটক ৫

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে কাঙ্ক্ষিত প্রতীক না পাওয়ায় রিটার্নিং অফিসার ও পুলিশের উপর হামলা চালানোর অভিযোগে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। আটকরা হলেন, উপজেলার রাইগাঁ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাসুদ পারভেজ রুবেল (৩৭) আতুঁড়া পূর্বপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে ও ছাত্রদলের সাবেক নেতা অপর স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক শরিফুল (৬০) কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের মৃত হাজী রইচ উদ্দিনের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, তার ছেলে শামীম হেসেন (২৩), ভাই সাইদুল ইসলাম (৪২) ও চাচাতো ভাই ফরিদুল ইসলাম (৩৩)।

সংশ্লিষ্টরা জানান, রাইগাঁ ইউনিয়নে ৩ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক চান। দুপুর ১২টায় রিটার্নিং অফিসার এরকম প্রার্থীর অনেকের উপস্থিতিতে লটারি করেন। লটারিতে ঘোড়া প্রতীকের জন্য রেজাউন নবীর নাম ওঠে। এসময় অন্য দুই প্রার্থী মাসুদ পারভেজ রুবেল ও মোজাম্মেল হক শরিফুল অনুপস্থিত ছিলেন। ঘটনার পর তারা কৃষি অফিসারের কক্ষে প্রবেশ করে পূণরায় লটারির দাবি জানান। অফিসার এতে রাজি না হলে তারা হামলা চালায়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, দুপুরে তারা উপজেলা কৃষি অফিসার এবং রাইগাঁ ও এনায়েতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়ের অফিস কক্ষে তাঁর উপর ও সেখানে দায়িত্বরত থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের উপর হামলা চালায়। এব্যাপারে সরকারি কাজে বাঁধা দানের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com