August 9, 2026, 7:37 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউপির কসবা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া মার্কা প্রতীকের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আল কাফি তুহিনের সাথে প্রথমে আওয়ামীলীগ সমর্থক ও পরবর্তীতে পুলিশের সংঘর্ষে সংঘটিত হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৭ ঘটিকায় বর্ষাইল ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর নিকট পরাজয় জেনে, ভোট কারচুপির হয়েছে বলে প্রায় ২০০/২৫০ জন সমর্থক নিয়ে ৮নং কেন্দ্রের ফলাফল ঘোষণা বাঁধাগ্রস্ত করতে নিয়োজিত চিফ জুডিশিয়াল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম ও নওগাঁ সদর সহকারী কমিশনার ভূমি নাহারুল ইসলামকে অবরুদ্ধ করে, অথপর উক্ত ম্যাজিস্ট্রেট গাড়িতে হামলা চালায়।
এসময় আওয়ামীলীগ সমর্থক ও তাদের সাথে সংঘর্ষ লেগে যায়। পরবর্তীতে পুলিশ অবরুদ্ধ ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করতে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় তারা পালটা আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সংঘর্ষে বিএনপি মনোনীত প্রার্থীর ৩ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতরা হলেন, তুহিন (৫০) শাকিল (১৮) বিঞ্জু (১৮) নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হলে কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তুহিন ও শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজে রেফাট করেন, বিঞ্জু নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।