August 9, 2026, 7:28 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, নওগাঁ জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৫৮তম জন্ম দিন উপলক্ষে, শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
আজ ১৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি, বিভাস কুমার মজুমদার গোপাল এর সভাপতিত্বে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে ৫৮ পাউন্ড এর কেক কেটে নানা আয়োজনে জন্মদিন উদযাপন করা হয়।
আয়োজনের শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, এক মিনিট নিরবতা পালন, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ জামান রাশেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি, আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল খালেকসহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।আয়োজন শেষে ফলজ ও বনজ চারা শিশুদের মাঝে বিতরণ করা হয়।