August 9, 2026, 6:43 am

নওগাঁয় মহা অষ্টমীতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁয় মহা অষ্টমীতে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩৫০ জন অসহায় ও গরীব মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। মহা অষ্টমী তিথিতে বুধবার দুপুর ১২টায় নওগাঁয় শহরের পার নওগাঁ ‘নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থা’ চত্বরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থার সভাপতি বিমান কুমার রায়ের নিজ উদ্যোগে এসব শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মানিক কুমার রায়সহ অন্যরা।

বিমান কুমার রায় বলেন, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দূর্গাপূজা। সবার ইচ্ছে থাকে অন্তত একটি নতুন পোশাক পড়ে পূজা উপভোগ করবো। কিন্তু অনেকের সে সামর্থও থাকে না। তাই শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আমি জননেত্রী শেখ হাসিনার দলের একজন কর্মী হিসেবে ও নয়া দিগন্ত হিন্দু কল্যাণ সংস্থার পক্ষ থেকে কিছু অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের
সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতেই আমি এইসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছি। এছাড়া এসব অসহায় ও দরিদ্রদের পাশে সবাইকে এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com