August 9, 2026, 8:38 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় জোড়ালাগা দু’টি কন্যা শিশুর জন্ম হয়েছিল গত ২ অক্টোবর শনিবার। ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও গতকাল রবিবার বিকেলে জোড়ালাগা শিশু দু’টির মৃত্যু হয়।
উপজেলার সরাইগাছি মোড় ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়ালাগা এ শিশু দু’জনের জন্ম হয়েছিল। জন্মের ৯ দিন পর তাদের মৃত্যু হয়।
এরা তাদের প্রথম সন্তান এ কদিন অতি যত্ন ও মায়ায় তাদেরকে আগলে রেখেছিলেন এবং আদর করে নাম রেখে ছিলেন হালিমা খাতুন ও ফাতেমা খাতুন
কিন্তু আল্লাহ তায়ালা আর তাদেরকে দুনিয়াতে রাখলেন না নিয়ে গেলেন। এতে শিশুটির বাবা মা কান্নায় ভেঙ্গে পড়েন।
শিশু দু’টির বাবা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে ডাক্তার বলেন এক বছর পর অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা যাবে। এরপর তাদের ফিরিয়ে এনে ইসলামী ল্যাব এন্ড হাসপাতালে ভর্তি করে রাখি। সেখানে চিকিৎসারত অবস্থায় আমার সন্তানদের মৃত্যু হয়। তাদের মৃতদেহ হাসপাতাল থেকে এনে বাদ এশা পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।#