August 9, 2026, 8:39 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে আম বাগান থেকে আশাব আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার তার লাশ উদ্ধার করা হয়। নিহত আশাব আলী উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের মৃত আবেদ আলী মন্ডলের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আশাব আলী শনিবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে। পরে রবিবার সকালে এলাকাবাসী বাড়ির পাশে আম বাগানে তার লাশ পরে থাকতে দেখে। পরে তারা থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। তিনি আরো বলেন, নিহত আশাব আলীর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আম গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ না পাওয়ায় কোন মামলা হয়নি বলেও জানান ওসি।#