August 9, 2026, 10:31 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ সদর উপজেলায় শয়ন ঘর থেকে আয়েশা সিদ্দিকা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ নওগাঁ সদর উপজেলার
মেহরাব হোসেনর স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জুয়েল গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় স্বামী- স্ত্রীর মধ্যে। এরপর রাতে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আয়েশা সিদ্দিকা। সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।