August 9, 2026, 9:54 am

নওগাঁর মান্দায় দুটি বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় দুটি বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার দুটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ এজাবুল রহমান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। আজ শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার কালিতলা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ সন্ধ্যায় র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার যুবকের বাড়ি উপজেলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গাজিপুর এলাকায়। তিনি গাজিপুর গ্রামের মৃত গেদু ম-লের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মান্দা উপজেলার কালিতলা বাজার এলাকার জাগরণী ক্লাব মাঠের উত্তর দিকে ‘কালিসপা জাগরণী ক্লাব’-এ অভিযান চালায় র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের এক দল র‌্যাব সদস্য।

অভিযানে নেতৃত্ব দেন নাটোর ক্যাম্পের অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক এএসপি ফরহাদ হোসেন। কালিসপা জাগরণী ক্লাবের একটি ঘরে তল্লাশী চালিয়ে একটি শপিং ব্যাগের মধ্য থেকে দুটি বিদেশী পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। এ সময় ওই স্থান থেকে এজাবুল রহমান নামে এক যুবককে আটক করা হয়। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মান্দা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এজাবুল র‌্যাবের কাছে স্বীকার করেছেন, তিনি জব্দ করা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ তিনি অস্ত্র বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত আছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com