August 9, 2026, 9:54 am

অগ্রযাত্রার প্রথম বছর উপলক্ষে নওগাঁয় নিউজ বাংলার ২৪ ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী

অগ্রযাত্রার প্রথম বছর উপলক্ষে নওগাঁয় নিউজ বাংলার ২৪ ডট কমের প্রতিষ্ঠাবার্ষিকী

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
অগ্রযাত্রার প্রথম বছর উপলক্ষে নওগাঁয় নিউজ বাংলার 24 ডট কম এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিতন হয়। শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আড্ডায় কফি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করেন নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সবুজ হোসেন।

এসময় সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন এর সভাপতিত্বে প্রধার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ বাংলাদেশ চলচ্চিত্রের সদস্য, রাজিবুল ইসলাম নওগাঁ সদর থানার তদন্ত অফিসার, বিমান কুমার রায় সাধারন সম্পাদক জেলা যুবলীগ, ইঞ্জিনিয়ার চন্দন কুমার দেব সাধারন সম্পাদক বাংলাদেশ মানবাধিকার জেলা শাখা,শফিক ছোটন স্টাফ রিপোর্টার যমুনা টিভি সহ প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজ বাংলা ২৪ ডট কম এর নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সবুজ হোসেন অনুষ্ঠানের সভাপতিসহ প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে উত্তরীয় প্রদান করে বরণ করে নেয়।

আনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্য বলেন, সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে। তারা আছে বলেই আমরা দেশ ও দেশের বাহিরে বিভিন্ন খবরা-খবর পেয়ে থাকি।

তারা আরো বলেন, মানুষ এখন কর্মব্যস্ত বেশি। এখন প্রত্যেক মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন ও ফেসবুক ব্যবহার করে। টেলিভিশন বা পত্রিকা দেখার খুব একটা সময় পায়না। এই নিউজ বাংলার অনলাইন পোর্টাল গুলো সকল মানুষের কাছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে মানুষের মনে জায়গা করেছে।

তারা বলেন,আসা করি নিউজ-বাংলা আরো ভালো নিউজ আমাদের উপহার দিবে তাদের এই বস্তুনিষ্ঠ সংবাদে আমরা অনুপ্রাণিত। আগামী দিনের পথ চলা আরো সুন্দর-সুদীর্ঘ হয়।

পরে কেক কেটে খাওয়ানো শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com