August 9, 2026, 12:03 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
তথ্য আমার অধিকার জানা আছে কি সবার এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে নওগাঁয় আন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে শহরের কেডির মোড় জননী প্রশিক্ষণ সম্মেলন কক্ষে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির আয়োজনে দি হাঙ্গার প্রজেট এর সার্বিক সহযোগিতায় এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর সঞ্চালনায় এসময় জননী সমাজ উন্নয়ন সংস্থান নির্বাহী পরিচালক মো. আকরামুল ইসলাম, সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা সমন্বয়কারী মো.আসির উদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক সাংবাদিক এ.কে সাজুসহ জেলার বিভিন্ন উপজেলার থেকে সাংবাদিক বৃন্দ ও সুজন নওগাঁ জেলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠিত শেষে অংশ গ্রহনকারীদের মাঝে সনদ পত্র দেওয়া হয়।