August 9, 2026, 7:48 am

নওগাঁয় মাছ ধরতে নেমে পুকুরে ডুবে জেলের অস্বাভাবিক মৃত্যু

নওগাঁয় মাছ ধরতে নেমে পুকুরে ডুবে জেলের অস্বাভাবিক মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় পুকুরে মাছ ধরতে নেমে বেলাল হোসেন (৪০) নামের এক জেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টার দিকে।

এলাকাবাসী জানান, উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশো মৎস্যজীবী পাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ তার পুকুরে মাছ ধরার জন্য জেলেদের নিয়ে গেলে তাদেরকে মাছ ধরার পূর্বে মদ খাওয়ান। তার দেওয়া মদ খেয়ে বেলাল হোসেন পুকুরে মাছ ধরতে নামলে পানিতে ডুবে সে মৃত্যু বরণ করেন। নিহত বেলাল হোসেন একই গ্রামের মৃত আহসান আলী ছেলে।

সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, সংবাদ পাওয়া মাত্রই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। অস্বাভাবিক মৃত্যু হওয়ায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্ত রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন থানায় এবিষয়ে একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com