August 9, 2026, 7:47 am

নওগাঁয় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁয় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে সুজাতা রাণী (২৭) নামের এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এঘটনাটি ঘটেছে, নওগাঁর রাণীনগর উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের নিশান্ত ভোলার সাথে বিয়ে হয় সুজাতা রাণীর। বেশ কিছু দিন থেকে সাংসারিক কারণে পরিবারের সাথে দ্বন্দ্ব চলতে থাকে। বৃহস্পতিবার তার পরিবারে কলহ শুরু হলে ক্ষোভের বসে সে বেলা সাড়ে ১১ টার দিকে নিজ বসত ঘরের তীরের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।

সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তমকুমার বিশ্বাস জানান, সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এবিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com