August 9, 2026, 7:45 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
“মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সহায়তায় বেকার-যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১ মাস মেয়াদী কার এবং মাইক্রোবাস ড্রাইভিং বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
এদিন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ শোভন কুমার সাহা, সিএ আনছার আলী প্রমূখ।
প্রশিক্ষনে উপজেলার ২৫জন প্রশিক্ষনার্থীরা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করছেন। যথাযথ ভাবে প্রশিক্ষন নিয়ে বেকার যুবক ও যুব মহিলারা দেশে ও দেশের বাহিরে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখবেন বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।#