August 9, 2026, 7:47 am

নওগাঁর ছোট যমুনায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নওগাঁর ছোট যমুনায় গোসল করতে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে বন্ধুদের সাঙ্গে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘন্টা পর মেহেদী হাসান (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর আড়াই টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। এরপর বিকেলে সাড়ে ৫ টার দিকে উপজেলার কাশিমপুর রাজবাড়ির পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মেহেদী হাসান উপজেলার বাহাদুরপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুলের ছাত্র।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুদের সঙ্গে কাশিমপুর এলাকায় নওগাঁর ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। মেহেদী হাসান সাঁতার জানত না। গোসল শেষে তার বন্ধুরা উঠে এলেও মেহেদী নদী থেকে উঠে আসেনি। এরপর তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে স্থানীয় লোকজন ও তার বন্ধুরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

বিষয়টি জানার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদী হাসানকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ প্রায় তিন ঘন্টা পর নদী থেকে মেহেদী হাসানের মৃত লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com