August 9, 2026, 10:57 am

গৃহবধূর গােপনাঙ্গে লাঠির আঘাতের অভিযােগ চাচা শ্বশুরর বিরুদ্ধে

গৃহবধূর গােপনাঙ্গে লাঠির আঘাতের অভিযােগ চাচা শ্বশুরর বিরুদ্ধে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে গভীররাতে শয়নঘরের জানালা দিয়ে ঘুমন্ত এক গৃহবধূর গােপনাঙ্গে স্বজােরে বাঁশের সুচালাে লাঠি (কারুলের) আঘাতে জখম করার অভিযােগ উঠেছে স্থানীয় ইউপি’র সাবেক মেম্বার চাচা শ্বশুর সফিউল ইসলাম বুলবুল এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে। ঘটনায় ভুক্তােভােগী বাদি হয়ে ২৩ জুলাই থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত সফিউল ইসলাম বুলবুল একই গ্রামের মৃত তাজুল ইসলাম এর ছেলে। বুলবুল সাবেক ইউপি সদস্য (মেম্বার)।

অভিযােগ ও স্থানীয় সুত্রে জানা যায়, হাজিপুর গ্রামে এক ব্যক্তির সাথে ১যুগ আগে বিয়ে হয় ওই গৃহবধুর। বিয়ের পর থেকেই একই গ্রামের চাচা শ্বশুর সফিউল ইসলাম বুলবুল ওই গৃহবধূকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূর স্বামী প্রতিবেশী চাচা শ্বশুর বুলবুলকে একাধিক বার নিষেধ করেন। এমতাবস্তায় গত ১৯শে জুলাই রাতে ঐ গৃহবধূ তার স্বামীর সাথে শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন।

হঠাৎ রাত ২টার দিকে বাড়ির পূর্বে পাশের দিকে জানালার পাল্লা কৌশলে খুলে বুলবুল ঘরে ঘুমে গৃহবধূর গােপনাঙ্গে একটি বাঁশের লাঠি (কারুল) দিয়ে স্বজােরে আঘাত করে। হঠাৎ গৃহবধূ চিৎকার করলে তাঁর স্বামী বাড়ির দরজা খুলে বাহিরে যেতেই দূর্বিত্ত বুলবুল দ্রুত পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় গৃহবধূকে দেখতে পায়।

গৃহবধূর স্বামী দ্রুত স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা করেন তাঁর স্ত্রীর।

এবিষয়ে ভােক্তভাগী গৃহবধূ বলেন, প্রতিবেশী বুলবুল আমার সম্পর্কে চাচাতাে শ্বশুর হন। প্রায় আমাকে কুপ্রস্তাব দিতেন। তাঁকে এই ধরনের বাজে কথা বলতে নিষেধ ও করেছি। তারপর ও তিনি আমাকে কুপ্রস্তাব দেন। আমি তাঁকে গালিগালাজ করি। চাচাতাে শ্বশুরের কুপ্রস্তাব এ আমি রাজি না হাওয়ায় তিনি রাতে ঘুম অবস্থায় আমার গােপন স্পর্শকাতর জায়গায় আঘাত করে।

গৃহবধূর স্বামী জানান, আমার প্রতিবেশী চাচা সফিউল ইসলাম বুলবুল তিনি আমার বউকে বাজে কুপ্রস্তাব দেন। আমার স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি তাকে এই সব খারাপ ব্যবহার করতে নিষেধ করি। কিন্তু গত ১৯রজুলাই গভীররাতে আমার বাড়ির জানালা কৌশলে খুলে ফলে ঘুম অবস্থায় আমার পাড়া সম্পর্কে ঐ চাচা বাঁশের কারুল দিয়ে এই বাজে জঘন্য কাজ করে। আমার স্ত্রীর চিৎকার শুনে আমি আচমকা জেগে উঠে জানালার দিকে লাইটের আলাতে দেখি যে বুলবুল চলে যাচ্ছে। আমি বাড়ির দরজা খুলে তাঁকে ধরতে গেলে তিনি দ্রুত পালিয়ে যান।

এবিষয়ে প্রতিবেশী রিমা বলেন ঐ রাতে আমরা গৃহবধূর কষ্ট দেখছি। অপরাধীকে আইনের আওতায় এনে তাঁর দিষ্টামূলক শাস্তি দাবি করছি। স্থানীয় উজ্জ্বল হােসন বলেন, অপরাধী যেই হােক আর যত প্রভাবশালী হােকনা কেন আমরা গ্রামবাসী অপরাধীর কঠোন শাস্তি দাবি করছি।

এ ঘটনার বিষয় অভিযুক্ত সফিউল ইসলাম বুলবুলের পরিবারের লােকজনের সাথে কথা বলতে চাইলে তারা কােন প্রকার কথা বলতে রাজি হয়নি।

এ বিষয় বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সফিউল ইসলাম বুলবুলের বিরুদ্ধে লিখিত অভিযােগ দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের অভিযান চলছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com