August 9, 2026, 7:47 am
গৌতম কুমার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন বাসীকে ঈদুল আযহা উপলক্ষে এর শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী।
তিনি এক বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।
তিনি বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।
এ ছাড়া তিনি COVID-19 আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন
।যারা আক্রান্ত অবস্থায় আছেন তাদের অতি দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে আল্লাহ সুস্থ স্বাভাবিক ভাবে জীবন যাপন করার তাওফীক কামনা করেন
এই কঠিন পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি রক্ষা করে ঈদের উৎসব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।