August 9, 2026, 8:37 am

নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্টে ফুফু ও ভাতিজা নিহত

নওগাঁর মান্দায় বিদ্যুৎপৃষ্টে ফুফু ও ভাতিজা নিহত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় অবৈধভাবে বিলের পানির নিচ দিয়ে টাকা বিদ্যুতের তারে জড়িয়ে ফুপু আমিনা খাতুন (৪০) ও ভাতিজা রোমানের (১২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন বড়পই পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান ও তার ফুপু আমিনা খাতুন ।

নিহত রোমানের বাবা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাগলের জন্য রোমান বাড়ির পাশেই বিলের পাশে ঘাস কাটতে যায়। এ সময় বিলের চারপাশে পানির নিচ দিয়ে নিয়ে যাওয়া অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সে সময় আমার বোন আমিনা খাতুন দেখতে পেয়ে আমার ছেলেকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং দু’জনেরই মৃত্যু হয়।

মান্দা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আর পল্লী বিদ্যুৎ বিলে বিদ্যুতের লাইন দেয় নাই । কেউ যদি এমন সংযোগ প্রদান করেন তার জন্য দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com