August 9, 2026, 9:57 am

নওগাঁয় ২ টি বিদেশী অস্ত্রসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ২ টি বিদেশী অস্ত্রসহ ১ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পার্শ্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

র‌্যাব-৫ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮ টার সময় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানি কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি, ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিউটি অফিসার এস আই জেসমিন আরা বলেন, এ বিষয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com