August 9, 2026, 7:45 am

নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির আলোচনা সভা

নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির আলোচনা সভা

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি পেশাজিবী কমান্ড এর রাজশাহী বিভাগীয় সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ জুন) বেলা ১২টায় শহরের চাউল বাজার সংলগ্ন মাদার্সা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় আহ্বায়ক এবং নওগাঁ জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচানা সভায় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় রাজশাহী বিভাগীয় যুগ্ম- সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, যুগ্ম- সাধারণ সম্পাদক এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন সহ বগুড়া , পাবনা, জয়পুরহাট, চাপাইনবাগঞ্জ সহ রাজশাহী বিভাগীয় নেতা কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।

আলোচনা সভা শেষে মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর অনুমোদন পত্র হাতে তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা ।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com