August 9, 2026, 7:45 am

নওগাঁয় বেলাল এর ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

নওগাঁয় বেলাল এর ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পহেলা আষাঢ় হতে ৩ মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশহিসেবে নওগাঁয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্য এর ধারা বাহিকতায় বুধবার সকাল সাড়ে ১১টায় বৃক্ষ প্রেমী সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যোগে শহরের বিজিবি রোড হতে বাইপাস পর্যন্ত প্রায় পাঁচশত বৃক্ষরোপণ ও প্রায় পাঁচশত ফলোজ ঔষধি ও শোভা বর্ধন গাছ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

এসময় বৃক্ষরোপণে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহাব, যুগ্ন আহবায়ক খোরশেদ আলম বিজয় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসি টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ইতো পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপন করেছেন ও শত ভাগ সফল করতে ২ বছর ধরে পরিচর্যা করেছেন।

এছাড়াও নওগাঁ রাজশাহী মহা-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পর্যন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও সােভা বর্ধনে প্রায় ১০ হাজার গাছের চারাসহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও সােভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যাপক সাড়া ফেলেছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com