August 9, 2026, 7:46 am

নওগাঁয় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নওগাঁয় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ দের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সকল শহীদের স্মরণ এক মিনিট নীরবতা পালন ও দোয়া ও মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এসময় জেলা আওয়মীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মদ বাদল, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা যুবলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলন।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com