August 9, 2026, 9:33 am

নওগাঁয় দ্বিতীয় লকডাউনে চোখে মিলছে ছোট ছোট যানবাহন

নওগাঁয় দ্বিতীয় লকডাউনে চোখে মিলছে ছোট ছোট যানবাহন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবারও নওগাঁয় চলছে লকডাউন প্রশাসনের কঠোর নজরদারি দ্রর মধ্য দিয়েও চলছে ছোট ছোট যানবাহন ও নানা অজুহাত দিয়ে চলছে পায়ে হেটে সাধারণ মানুষ। সরকারি নির্দেশনা অমান্য অনেককেই মাস্ক ছাড়াও বিভিন্ন অজুহাতেই রাস্তায় চলাচল করছে।

বিজ্ঞাপন

নওগাঁয় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু হয়েছে আর চলতি মাসে এ নিয়ে মারা গেলেন ৪ জন। আজ ৭৪ জনের পাওয়া করোনা নমুনার পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৪ জন । এ মাসে জেলায় মোট শনাক্ত হয়েছেন ১২৫ জন।

জেলার নিয়ামতপুর উপজেলার পাশেই চাঁপাইনবাবগঞ্জ জেলা। সীমান্তবর্তী জেলা হওয়ায় নিয়ামতপুরে করোনা সংক্রমণের হার বেড়েছে। এ ছাড়াও নওগাঁ শহরে করোনা শনাক্তের হার বেশি হওয়ায় এই দুই এলাকায় ৭দিনের সর্বাত্বক কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com