August 9, 2026, 7:31 am

নওগাঁয় রেষ্টুরেন্টের কর্মচারী খুন (ভিডিও)

নওগাঁয় রেষ্টুরেন্টের কর্মচারী খুন (ভিডিও)

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে একটি চাইনিজ রেষ্টুরেন্টের আতোয়ার রহমান নামের এক কর্মচারীকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ৭টায় হোটেলের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। নওগাঁ সদর মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানায়, যথারীতি উক্ত আতোয়ার রহমান এবং বাবুর্চির সহকারী বাদল রাতে ঐ হোটেলে অবস্থান করছিল। আজ সকাল সাড়ে ৬টায় বাবুর্চি সাইফুল ইসলাম এসে মেইন দরজায় দূর্ঘক্ষন ধরে ধাক্কা দিয়ে কোন সাড়া না পেয়ে মালিককে খবর দেয়। অনেক খোজাখুজির এক পর্যায়ে দরজার বাইরে চাবি পড়ে থাকতে দেখা যায়। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে একতটি কাপড়ের পুটলীর মধ্যে উক্ত আতোয়ারের রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। উক্ত আতোয়ার রহমান (৫০) একজন খর্বাকৃতির মানুষ হওয়ার সুবাদে সকলের নিকট খুব প্রিয় ছিলেন। তিনি ঐ হোটেল প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর ধরেই সেখানে কর্মরত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী থেকে ফরেনসিক টীম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

উক্ত আতোয়ার রহমানের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন চক মোহিতুল গ্রামে। তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com