August 9, 2026, 10:30 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে ঠিকাদারির টাকা ভাগবাটোয়ারা ও এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েবের হাত-পা ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা ও কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে । ঘটনার পর তাকে গুরুত্ব আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে আত্রাই উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে মির্জা রাব্বিকে আটক করেছে পুলিশ ।

রোববার আনুমানিক সকাল সাড়ে ১১টায় উপজেলা নিউমার্কেটের দ্বিতীয় তলায় সোয়বের নিজ অফিসে এ ঘটনা ঘটেছে।
সরদার সোয়েব পাথাইঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর শিক্ষক খাজা রাফিউদ্দিন সরদারের ছেলে ওউপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ।
ঘটনার পর পরিস্থিতি শান্ত রাখতে বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সোয়েবের পরিবার ও স্থানীয় সূত্রে গেছে, দীর্ঘদিন থেকে আত্রাই উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মমতাজ বেগম এবং আহত সরদার সোয়েব যৌথভাবে ঠিকাদারি কাজের করে আসছে । এমতাবস্থায় এলাকায় প্রভাব বিস্তার ও ঠিকাদারি কাজের টাকা নিয়ে বিরোধে দেখা যায় । এরই জেরে মমতাজ বেগমের ছেলে মির্জা রাব্বি, লিটনসহ ০৮/১০ জন শোয়েবের অফিসের ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার হাত ও পায়ের রগ কেটে দেয়। এতে গুরুতর জখম হয়েছেন সোয়ব। বাজারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।
খবর পেয়ে নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আত্রাই থানা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকাল আনুমানিক এগারোটায় উপজেলা নিউমার্কেটে ঠিকাদারি অফিস কক্ষে আসেন সোয়েব। হঠাৎ মির্জা রাব্বী দলবল নিয়ে সরদার সোয়েব এর উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জাকারিয়া হোসেন বলেন, চার হাত-পায়ের মধ্যে দুইহাত ও বাম পায়ের অবস্থা খুব খারাপ।
সোয়বের বাবা খাজা রাফিউদ্দিন সরদার অভিযোগ করে বলেন, রাব্বি আত্রাই উপজেলা পরিষদের আওয়ামী মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম এর ছেলে । দীর্ঘদিন থেকে মমতাজ বেগম এবং আহত সরদার সোয়েব এর মধ্যে ঠিকাদারি কাজের টাকা নিয়ে বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্ব চলে আসছিল। এর ফলে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয়েছে। দ্রুত আসামীদের গ্ৰেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আত্রাই উপজেলা পরিষদের আওয়ামী মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমের ছেলে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরো বলেন, রাজনৈতিক ভাবে হেয় করতে এই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে ।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। সরদার সোয়েব হাসপাতালে আহত অবস্থায় ঘটনার সাথে জড়িত সন্দেহে মির্জা রাব্বিকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে ।