August 9, 2026, 10:28 am

ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার উদ্যোগে, নওগাঁ সদরাধীন লিটন ব্রিজ মুক্তিযুদ্ধ ভাস্কর্যের সামনে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইল কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১৩ মে) বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মহসিন রেজা, সমন্বয়ক বাম গণতান্ত্রিক জোটের নওগাঁ জেলা শাখা (সভাপতি সিপিবি নওগাঁ জেলা শাখা)।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন ইসরাইল কর্তৃক ফিলিস্তিনির ৮৫ জন নারী, শিশু ও সাধারণ নাগরিক কে হত্যার প্রতিবাদ ও নিন্দা জানায় ও এছাড়া ইসরাইলকে ফিলিস্তিনিদের ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, বাসদ নওগাঁ জেলা শাখার আহবায়ক কমরেড জয়নাল আবেদিন মুকুল, সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শামসের মোল্লা, সদর উপজেলা শাখা সিপিবি সাধারণ সম্পাদক
কমরেড আলিমুল রেজা রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক কমরেড সোনালী ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শহর শাখার আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com