August 9, 2026, 10:28 am
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লা বাজারে ২শতাধিক করোনাকালে অসচ্ছল শ্রমজীবী বিধবা নারী, রিক্সা চালক ও সমাজের আবহেলিত মানুষের মাঝে মাদারমোল্লা বাজার কমিটির ব্যবসায়ী বৃন্দ ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ ১১ মে মঙ্গলবার মাদার মোল্লা বাজার কমিটির সভাপতি শরিফুল ইসলাম এর নেতৃত্বে মাদার মোল্লা বাজারে দুইটি স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে শিমুলিয়া, খিদিরপুর, বলিরঘাট গ্রামের ২০০ টি পরিবারের বাছাই পূর্বক এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ আয়োজনে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সবুজ, সহ-প্রচার সম্পাদক রাজন হোসেন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তপু, সদস্য মামুন হোসেন, এচাহক আলী মিঠু, সুমন হোসেন, মুকুল ইসলাম, প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেল ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসলাম হোসেন।#