August 9, 2026, 7:51 am
গৌতম কুমার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর আশেকপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী।
তিনি বলেন,মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
হযরত আলী বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ-উল-ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ-এ প্রত্যাশা করি।
হযরত আলী দেশের সংকটাপন্ন সন্ধিক্ষণে মহামারী পরিস্থিতির কথা চিন্তা করে সচেতনতা অবলম্বন করে পবিত্র ঈদুল ফিতর ঈদ উদযাপন করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করেন।
তিনি বলেন জীবনের চেয়ে বড়
কিছু নয়।নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন, স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করুন, নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করুন।
নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।