August 9, 2026, 8:38 am

বগুড়ায় মালবাহী ট্রেন থেকে ২৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

বগুড়ায় মালবাহী ট্রেন থেকে ২৮২ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

নুরনবী রহমান বগুড়া থেকে

জেলার আদমদিঘীতে মালবাহী ট্রেন থেকে ২শ ৮২ বোতল ফেন্সিডিলসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব নাটোর ক্যাম্পের বিশেষ দল।

মঙ্গলবার (৪মে) এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন- রেলওয়ে নিরাপত্তাবাহিনীর সদস্য আব্দুর রহিম (৩২), রেলওয়ের ইলেকট্রিশিয়ান আব্দুল করিম (৩৫), দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রুবেল হোসেন (২৩) এবং বিরামপুর উপজেলার কাওসার আলী (২৮)।

রেলওয়ে পুলিশ জানায়, গত সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী মালবাহী ট্রেনে তল্লাশী চালায় র‌্যাব।

এসময় ট্রেনের একটি বগিতে কৌশলে চারটি ব্যাগে রাখা ২৮২ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

বগুড়ার সান্তাহার জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজের আলী জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com