August 9, 2026, 9:34 am

নওগাঁর রাণীনগরে ওয়াটার সেচ পাম্প বিতরণ

নওগাঁর রাণীনগরে ওয়াটার সেচ পাম্প বিতরণ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগরে দুইটি সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতির মাঝে ডিজেল চালিত ১২টি ওয়াটার সেচ পাম্প বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) মৎস্য অধিদপ্তরের আওতায় (এআইএফ-২) অনুদানপ্রাপ্ত উপজেলার বড়গাছা সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি-১ ও বড়গাছা সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি-২ এর মাঝে রাণীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ডিজেল চালিত ১২টি ওয়াটার সেচ পাম্প বিতরণ করা হয়।

আজ ০৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রঙ্গনে এসব বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ব আলী সহ আরো অনেকেই।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com