September 19, 2026, 1:31 pm
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি কর্মচারী আয়নাল হক (২৯) নিহত হয়েছেন। নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী আহসান মেম্বারের বাড়ির কাছে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি নাজিরপুরের বৃন্দবনপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের ছেলে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই দূর্ঘটনার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে নাজিরপুর বাজার হতে চন্দ্রপুর ভূমি অফিসে যাওয়ার সময় বিপরীত মুখে থেকে আসা রুহুল আমিন নামের এক ব্যক্তির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়। এসময় আয়নাল হকের মোটরসাইকেলে নাজিরপুর ভূমি কর্মকর্তা শ্রী গোপাল সরকার তার সাথে ছিল। তিনিও গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক রুহুল আমিনও গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) মো. আবু রাসেল পরিদর্শক করেছেন।