August 9, 2026, 7:46 am

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি কতৃক এ্যাম্পুলসহ ছাত্রলীগ সভাপতি আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবি কতৃক এ্যাম্পুলসহ ছাত্রলীগ সভাপতি আটক

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ ধামুইরহাট সরকারি এনএমসি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা (২০) ৩৯টি ভারতীয় নেশাদ্রব্য এ্যাম্পুল ও ১টি ১৫০ সিসি হিরো হাংক মোটর সাইকেলসহ আটক করেছে ১৪ বিজিবি।

মঙ্গলবার (২২ডিসেম্বর) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম নাদিম আরেফিন সুমন পিএসসি জানায়, সোমবার রাত ১০টার দিকে ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত বস্তাবর বিওপির টহল দলের সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়। সোমবার (২১ ডিসেম্বর) রাত ১০টার দিকে, এসময় অভিযানে ৩৯টি ভারতীয় নেশাদ্রব্য এ্যাম্পল ও ১টি ১৫০ সিসি হিরো হাংক মোটর সাইকেলসহ মাসুদ রানাকে আটক করা হয়।

আটককৃত হলেন, নওগাঁর ধামইরহাট উপজেলার বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুত এর পুত্র ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com