August 9, 2026, 9:55 am

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মােটরসাইকেল আরাহীসহ নিহত ২

নওগাঁয় ট্রাকের ধাক্কায় মােটরসাইকেল আরাহীসহ নিহত ২

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ-রাজশাহী সহাসড়কে ট্রাকের ধাক্কায় মােটরসাইকেল আরাহীসহ দুই জন নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ডাক্তারের মােড় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনারপর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি তবে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সােহরাওয়ার্দি হােসেন জানান, নিহতরা মােটরসাইকেল যােগ নওগাঁ শহর থেকে সন্ধ্যার পর মহাদেবপুর উপজেলার দিকে যাচ্ছিলেন। নওগাঁ-রাজশাহী সহাসড়ক ডাক্তারের মােড় এলাকায় মােটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিকে থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। স্থানীদের মাধ্যমে সংবাদ পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়রের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com