August 9, 2026, 11:44 am
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা যুবলীগের আয়োজনে বাংলাদেশ যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেলে চাচঁকৈড় রসুনহাটা যুবলীগের কার্যলয়ে বেলুন উড়িয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা নেতৃত্বদেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইচ চেয়ারম্যান মো. আলাল শেখ। পরে কার্যলয়ের সামনে ৪৮পাউন্ড কেক কেটে আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা যুবলীগের সভাপতি আলাল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব। এছাড়াও পৌর আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক রাশেদ সরকার, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. শওকত রানা লাবু, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু, যুবলীগ নেতা জামান সরকার, আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক বিশেষ মোনাজাত করা হয়।