August 9, 2026, 12:04 pm
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
‘কথা মোদের একটাই মাদকমুক্ত নওগাঁ চাই’ এই শ্লোগানে আজ দুপূরে বাদ জুমার পর নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতি নওগাঁ এর উদ্যোগে এর আয়োজন করা হয়েছে। এতে বিভিন্নি মসজিদ হতে গণমিছিল এসে শহরস্থ তাজের মোড়ে বিক্ষোভ ও ঘেড়াও শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়েছে। এতে নওগাঁর বিভিন্ন সংগঠন ও ক্লাব মদের বার স্থাপন বন্ধের দাবিতে একাত্ততা ঘোষণা করেন।
নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ আব্দুল মজিদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, সহ-সভাপতি মাওঃ রেদাউন উল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ ইসমাইল হােসন, অনেষা নিশান ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম ধলুসহ অন্যরা।
বক্তরা বলেন, নওগাঁ শহরের তাজের মােড়ে সরকারি লাইসেন্স নিয়ে একটি মদের দােকান দিয়ে কেনা-বেচা করে আসছেন। সেই লাইসেন্সের সুযােগে তিনি সরকারি নিয়মনীতি ভঙ্গ করে মদ বিক্রি করে আসছেন। এই মদের দােকানের কারণে নওগাঁয় হাজার হাজার যুবক ও সাধারণ মানুষ নেশার সাথে জড়িত হয়ে পরিবার ও এলাকা ছাড়া হয়েছে। সেখানেই আবারও সরকারি ভাবে বার স্থাপনের চেষ্টা করছেন। এর ফলে নওগাঁয় ব্যাপক হারে মদের কারবার ছড়িয়ে যাবে। তাই দ্রুত এই বারসহ মাদক ব্যবসা দ্রুত বন্ধের দাবি জানানাে হয়। কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, আমাদের দাবি মদের বার বন্ধ না করা হলে, আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ পর্যন্ত মদের বার বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোড়াও অবস্থান কর্মসুচি চলবে ৷ ইত্যে পূর্বেও একাধিকবার মাদক ব্যবসা বন্ধের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
এতে হাজার হাজার নওগাঁবাসি এত অংশগ্রহণ করন। বিক্ষাভ মিছিল শেষে ঘরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।